সহজ কয়েকটি ধাপে জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন ২০২৬

জাতীয় পরিচয়পত্র (NID) প্রত্যেকটি নাগরিকের পরিচয় বহন করে। সময়ের সাথে সাথে জাতীয় পরিচয় পত্রের ছবি অস্পষ্ট এবং মানুষের চেহারার পরিবর্তন আসে। যার কারণে জাতীয় পরিচয় পত্রের ছবি পরিবর্তন করার প্রয়োজন হয়।

ডিজিটাল যুগে কয়েকটি ধাপ অতিক্রম করেই আপনার জাতীয় পরিচয়পত্রের অস্পষ্ট ছবি খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। আজকের পোস্টে আমরা জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন করার সকল প্রসেস সম্পর্কে আলোচনা করবো। তাই ধৈর্য সহকারে সাথেই থাকুন।

জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন করুন

জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন করার জন্য যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বক্সে services.nidw.gov.bd লিখে সার্চ করুন।

তাহলে আপনাকে সরাসরি Bangladesh NId application system ওয়েবসাইটে নিয়ে আসবে এবং একটি ইন্টারফেস ওপেন হবে। এখন জাতীয় পরিচয় পত্রের ছবি পরিবর্তন করার জন্য উপর থেকে “থ্রি ডট” অপশনে ক্লিক করুন।

জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন

তাহলে সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন: ফিস এবং ডাউনলোড। এখন আপনি “ডাউনলোড” অপশনে ক্লিক করুন। এরপর পরবর্তী অপশন থেকে “তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম…” অপশনটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে একটি ফরম ওপেন হবে।

এখন আবেদন ফর্মটি ডাউনলোড করে যেকোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে। এরপর সঠিক তথ্য দিয়ে ফরমটি হাতে-কলমে পূরণ করতে হবে।

আরোও পড়ুন: কিভাবে ২ মিনিটে ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করবেন

এখন প্রথমেই আপনার নাম, জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং ১৮ বছরের নিচে হলে নোমিন এর তথ্য বসিয়ে দিন। এরপর ক্রোল করে নিচে নামতে “অন্যান্য” অপশনের পাশে থেকে “চাহিত সংশোধিত তথ্য” অপশনে ছবি পরিবর্তন এবং “সংযুক্ত দলিলাদি/মন্তব্য” অপশনে NID Card ফটোকপি লিখুন।

জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন

এরপর ক্রোল করে নিচে নামুন। তাহলে আবেদনকারীর স্বাক্ষর নামে একটি অপশন পেয়ে যাবেন। সেখানে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস দিয়ে দিন। আর আপনার বয়স যদি ১৮ বছরের নিচে হয়ে থাকে।

তাহলে আবেদন পত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ অপশনের নিচে নমিনির নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস বসিয়ে দিন। এখন আপনাকে জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন করার জন্য পেমেন্ট করতে হবে।

জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তনের পেমেন্ট করার নিয়ম

মোবাইল ব্যাংকিং বিকাশ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তনের পেমেন্ট করতে পারবেন। তাহলে পেমেন্ট করার জন্য আপনার বিকাশ একাউন্টে প্রবেশ করুন। এরপর বিকাশ একাউন্ট থেকে “পে বিল” অপশনটিতে ক্লিক করুন।

জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন

এখন পরবর্তী অপশন থেকে ক্রোল করে নিচে নামুন। তাহলে “NID service” অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করুন। এরপর পরবর্তী অপশন থেকে “আবেদনের ধরন নির্বাচন করুন” অপশন থেকে NID Info Correction অপশন সিলেক্ট করুন।

তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসিয়ে লিখুন। তাহলে সকল অপশন সঠিকভাবে বসানো হয়ে গেলে পরবর্তী অপশনের পাশে থেকে তীর চিহ্নে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে জাতীয় পরিচয় পত্রের ছবি পরিবর্তন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে। সেটি দেখতে পাবেন।

এখন আপনি আবারো নিচে থেকে পরবর্তী অপশনের পাশে থেকে তীর চিহ্নে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার বসিয়ে নিচে থেকে পিন কনফার্ম করুন অপশনের পাশে থেকে তীর আইকনে ক্লিক করুন।

তারপর পরবর্তী ধাপ থেকে পে বিল পরিশোধ করতে ট্যাপ করে ধরে রাখলেই আপনার পেমেন্ট সম্পন্ন হবে। এখন পেমেন্ট করার রিসিটটি ডাউনলোড করুন। এখন ফিলাপ করা আবেদনের ফরমটি, মোবাইল এবং জাতীয় পরিচয় নিয়ে আপনার থানা নির্বাচন অফিস কিংবা উপজেলা নির্বাচন অফিসে যেতে হবে।

এরপর উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ করতে হবে এবং আবেদন ফরম ও এনআইডি কার্ড দেখাতে হবে। তখন কর্মরত ব্যক্তি আপনার আবেদন ফরমটি নিবে এবং আপনি ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার জন্য পেমেন্ট করেছেন কিনা। সেটি জানতে চাইবে।

এখন আপনি বলবেন ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার জন্য পেমেন্ট সম্পন্ন করেছেন। এখন তারা আপনার আবেদন ফরমটি নিয়ে যাচাই-বাছাই করে দেখবে এবং পেমেন্ট করেছেন কিনা সেটি চেক করবে। এখন আপনি যদি পেমেন্ট করেন। তাহলে তারা পুনরায় আপনার ভোটার আইডি কার্ডের জন্য ছবি তুলে নিবে।

যখনি আপনার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন হয়ে যাবে। তখন আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস চলে আসবে। তখন আপনি সরাসরি উপজেলা নির্বাচন অফিস থেকে আপনার ভোটার আইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading