ডিজিটাল যুগে মোবাইল ব্যাংকিং সেবা মানুষের জীবনকে আরোও সহজ এবং দ্রুত করে তুলেছে। বিশেষ করে বিকাশ, রকেট কিংবা নগদের মতো সেবার পাশাপাশি এমক্যাশও (mCash) দেশে জনপ্রিয় সার্ভিস চালু করেছে।
বর্তমান সময়ে ঘরে বসেই এমক্যাশ একাউন্ট ব্যবহার করে বিল পরিশোধ, টাকা লেনদেন এবং মোবাইল রিচার্জসহ ইত্যাদি সেবা গ্রহণ করা যায়। তাই অনেকেই জানতে চান। কিভাবে সহজ ও নিরাপদে এমক্যাশ একাউন্ট খোলা যায়।
আজকের পোস্টে আমরা আপনাদের সাথে আলোচনা করবো। কিভাবে এমক্যাশ একাউন্ট তৈরি করতে হয় এবং এমক্যাশ একাউন্ট তৈরি করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় ইত্যাদি। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ আটিকেলটি পড়ুন।
কিভাবে এমক্যাশ একাউন্ট তৈরি করবেন
এমক্যাশ একাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ চালু করুন। এরপর মোবাইলে থাকা গুগল প্লে স্টোরে প্রবেশ করুন এবং সার্চ অপশনে islami bank mcash লিখে সার্চ করুন।
এখন সার্চ রেজাল্টে আসা islami bank mcash অ্যাপসটি ইনস্টল করুন। অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে ওপেন করুন। তাহলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনাকে প্রথমেই ভাষা নির্বাচন করতে হবে। যেমন: বাংলা এবং ইংরেজি।

তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ভাষা সিলেক্ট করুন এবং নিচে থেকে Next অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Same as System
- Light mode এবং
- Dark Mode
এখন আপনি Light mode অপশনটি সিলেক্ট করুন এবং Next অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে পারমিশন দিতে হবে। পারমিশন গুলো দিয়ে নিচে থেকে Done অপশনে ক্লিক করুন।
আরোও পড়ুন: রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম ২০২৬
এখন পরবর্তী অপশন থেকে “Open Account Now” অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে রেজিস্ট্রেশন করার ফরম চলে আসবে। এখন আপনি যে মোবাইল নাম্বার ব্যবহার করে এমক্যাশও (mCash) একাউন্ট তৈরি করতে চাচ্ছেন। সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। এবং আপনার পছন্দ অনুযায়ী পিন সেট করে “Register” বাটনে ক্লিক করুন।

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং আপনার দেওয়া মোবাইল ফোনের ভেরিফিকেশন কোড যাবে। এখন আপনাকে সেই কোডটি এখানে বসাতে হবে। এরপর mCash PIN এবং Confirm mCash PIN অপশনে ক্লিক করে mCash পিন নাম্বারটি বসিয়ে দিন এবং Submit বাটনে ক্লিক করুন।
এখন পরবর্তী ধাপে আপনার এনআইডি কার্ডের ছবি আপলোড করতে হবে। তাহলে NID Front page অপশনে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ডের Front part ছবি আপলোড করুন এবং NID back page অপশনে ক্লিক করে একইভাবে ভোটার আইডি কার্ডের পেছনের ছবি আপলোড করুন।

এখন ভোটার আইডি কার্ডের ছবি আপলোড করা হয়ে গেলে, নিচে থেকে Submit অপশনে ক্লিক করুন। তাহলে কিছুটা সময় লোড নিবে এবং আপনার ভোটার আইডি কার্ডের সকল তথ্য চলে আসবে। এখন আপনার “Profession” সিলেক্ট করতে হবে।
তাহলে Profession অপশনে ক্লিক করে আপনার পেশা সিলেক্ট করুন। এরপর আপনার জেন্ডার সিলেক্ট করুন। এখন সেখানে থাকা সকল অপশন সঠিক থাকলে নিচে থেকে “সাবমিট” অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনার মোবাইল ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং আপনার ফেসটি স্ক্যান করতে হবে।
এখন আপনি আপনার ফেসটি স্ক্যান সম্পূর্ণ করুন এবং Submit অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং কিছুটা সময় লোড নিবে। এখন তারা আপনার ভোটার আইডি কার্ড এবং ফেসটি যাচাই-বাছাই করে দেখবে।
আপনি যদি সঠিক তথ্য দিয়ে একাউন্ট তৈরি করেন। তাহলে একাউন্ট লগইন করার অপশন চলে আসবে। এখন আপনি “Login in Now” অপশনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে একাউন্টে লগইন করুন।
তাহলে আপনার এমক্যাশ একাউন্ট তৈরি সম্পন্ন হবে। এখন আপনি একাউন্টটি ব্যবহার করে লেনদেন করা ছাড়াও বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। যেমন: রেমিট্যান্স পাঠানো, মোবাইল রিচার্জ, টাকা ট্রান্সফার, ইউটিলিটি বিল পরিশোধ, ইসলামী ব্যাংক এটিএম ক্যাশ আউট ইত্যাদি।
এমক্যাশ একাউন্ট তৈরির প্রয়োজনীয় কাগজপত্র
আপনি যদি এমক্যাশ একাউন্ট তৈরি করতে চান। তাহলে আপনার নিম্নের ডকুমেন্টগুলো প্রয়োজন হবে। যেমন:
- সচল মোবাইল নাম্বার (যেকোনো অপারেটর) এবং
- জাতীয় পরিচয় পত্র (NID)
এমক্যাশ একাউন্টের সুবিধাসমূহ
আপনি যদি একজন এমক্যাশ মোবাইল ব্যাংকিং ব্যবহারকারী হয়ে থাকেন। তাহলে আপনি অনায়াসে নিচের সুবিধাসমূহ উপভোগ করতে পারবেন। যেমন:
- এমক্যাশ প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ মাত্র ১৩.৯০ পয়সা
- ATMs ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ৭ টাকা
- রেমিটেন্স ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ৭ টাকা
- এছাড়াও ইসলামী ব্যাংকের এটিএম (ATM) থেকে ২৪ ঘন্টা টাকা উত্তোলন করতে পারবেন এবং
- মোবাইল ব্যাংকিং এমক্যাশ একাউন্ট ব্যবহার করে মোবাইল রিচার্জ, রেমিট্যান্স গ্রহণ এবং সেন্ড মানি ইত্যাদি করতে পারবেন।
এমক্যাশ একাউন্ট সংক্রান্ত MCQ:
- প্রশ্ন: এমক্যাশ কী?
- উত্তর: এমক্যাশ হচ্ছে: বাংলাদেশের ১ম ইসলামিক মোবাইল ব্যাংকিং। যেখানে islami bank mcash অ্যাপের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে সহজে এবং নিরাপদে আর্থিক লেনদেন করা যায়।
- প্রশ্ন: এমক্যাশ ডায়ালের কোড কি?
- উত্তর: বর্তমান সময়ে লেনদেনকে আরো সহজ করে তুলেছে এমক্যাশ। এমক্যাশ ডায়ালের কোড *259# অথবা সরাসরি অ্যাপের মাধ্যমে স্ক্যান করুন।
- প্রশ্ন: কিভাবে এমক্যাশ লেনদেন করতে হবে?
- উত্তর: মোবাইল ব্যাংকিং ব্যবহার করে এমক্যাশ খুব সহজ এবং নিরাপদে লেনদেন করা যায়।
- প্রশ্ন: এমক্যাশ অ্যাপস বৈধ কি না?
- উত্তর: হ্যাঁ! এমক্যাশ অ্যাপস নিরাপদ এবং সুবিধাজনক।
- প্রশ্ন: এমক্যাশ ক্যাশ আউট চার্জ কত?
- উত্তর: বর্তমান সময়ে এমক্যাশ ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে মাত্র ১৩.৯০ পয়সা।
- প্রশ্ন: এমক্যাশ একাউন্ট তৈরি করতে কি কি ডকুমেন্টস লাগবে?
- উত্তর: এমক্যাশ একাউন্ট তৈরি করতে ভোটার আইডি কার্ড এবং মোবাইল নাম্বার প্রয়োজন হবে।
- প্রশ্ন: ইসলামী ব্যাংকের এটিএম (ATM) থেকে কি এমক্যাশ টাকা উত্তোলন করা যায়?
- উত্তর: হ্যাঁ! আপনি ইসলামী ব্যাংকের এটিএম (ATM) থেকে এমক্যাশ টাকা উত্তোলন করতে পারবেন।
- প্রশ্ন: এমক্যাশ অ্যাপস কিভাবে ইন্সটল করবো?
- উত্তর: এমক্যাশ অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। মোবাইল থেকে গুগল প্লে স্টোরে গিয়ে islami bank mcash লিখে সার্চ দিলেই এমক্যাশ অ্যাপসটি চলে আসবে। সেখান থেকে অ্যাপসটি খুব সহজেই ইনস্টল করতে পারবেন।
- প্রশ্ন: মোবাইল কি এমক্যাশ ব্যবহার করা যায়?
- উত্তর: হ্যাঁ! মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজেই এমক্যাশ অ্যাপস ব্যবহার করা যায়।
- প্রশ্ন: ইসলামী ব্যাংক এমক্যাশ (mcash) কি?
- উত্তর: ইসলামী ব্যাংক এমক্যাশ (mcash) হচ্ছে: মোবাইল ব্যাংকিং আর্থিক পরিসেবা।
আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। কিভাবে ঘরে বসে খুব সহজেই এমক্যাশ একাউন্ট তৈরি করতে হয়। এরকম আরোও নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে। ধন্যবাদ!

