দৈনিক ২০০ টাকা ভাতা সহ প্রকাশিত হলো যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

আবারো প্রকাশিত হলো যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬। যেসকল চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা রয়েছেন। তারা চাইলে সম্পূর্ণ সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন। এছাড়াও রয়েছে কাজ শেষে চাকরি পাওয়ার সুযোগ। তাই আর দেরী না করে দ্রুত আবেদন করুন।

কিভাবে যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য আবেদন করবেন, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কোন প্রকার আবেদন ফি লাগবে কিনা এসব বিষয়ে বিস্তারিত জানুন আজকের পোষ্টে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ পোষ্টটি পড়ুন।

যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি 

বাংলাদেশের ৬৪টি জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক এবং মহিলাদের ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের পরিচালনায় নির্মিত যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সটি চালু করা হয়েছে।

যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সটি ই-লানিং অ্যান্ড আনিং লিমিটেড, খাজা আইটি পার্ক, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড ঢাকা-১২০৭ কর্তৃক প্রচলিত আগামী ১লা এপ্রিল ২০২৬ হতে শুরু করে ৩ জুন ২০২৬ পর্যন্ত যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সটি চালমান থাকবে।

যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং কোর্সটি দৈনিক ৮ ঘন্টা করে একটানা ৩ মাস পর্যন্ত চালু থাকবে। এখানে যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য বাংলাদেশের ৬৪টি জেলা থেকে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন।

এখানে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি (SSC) পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তাহলেই আপনি সরকারি খরচে যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সটির জন্য আবেদন করতে পারবেন।

যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জেলা সমূহের তালিকা 

বাংলাদেশের ৬৪টি জেলার শিক্ষিত নারী এবং পুরুষ যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে। নিচে কোন কোন জেলা থেকে যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কোর্সের জন্য আবেদন করতে পারবেন। সেটির তালিকা দেখানো হলো:

  • ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এবং ফরিদপুর।
  • ময়মনসিং বিভাগ: জামালপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনা।
  • চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, বান্দরবান, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়া।
  • রাজশাহী বিভাগ: সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, বগুড়া এবং জয়পুরহাট।
  • খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মেহেরপুর, যশোর, ঝিনাইদাহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মাগুরা।
  • রংপুর বিভাগ: রংপুর, গাইবান্ধা, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর এবং নীলফামারী।
  • বরিশাল বিভাগ: বরিশাল, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এবং পটুয়াখালী।
  • সিলেট বিভাগ: হবিগঞ্জ এবং মৌলভীবাজার।

যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি আবেদন প্রক্রিয়া

যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য আবেদনকারীকে অবশ্যই সঠিক ডকুমেন্ট দিয়ে আবেদন করতে হবে। যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের আবেদন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে ডাটা সংযোগ চালু করুন।

এরপর আপনার মোবাইলে থাকা Google Chrome browser ওপেন করুন এবং সার্চ অপশনে e-laeltd.com লিখে সার্চ করুন। তাহলে আপনাকে সরাসরি যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের আবেদন করার ইন্টারফেসে নিয়ে আসবে।

যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের আবেদন করার জন্য “Apply Now” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে আবেদনের ফরম চলে আসবে। এখন আপনাকে সঠিক ডকুমেন্ট দিয়ে আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।

যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের আবেদন করার জন্য নিচের অপশনগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। যেমন:

  • Full Name (ফুল নেম)
  • Enter Email (ইমেইল এড্রেস)
  • Phone Number (মোবাইল নাম্বার)
  • Full Address (সম্পূর্ণ ঠিকানা)
  • Division (বিভাগ)
  • District (জেলা)
  • শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
  • আপনার সিজিপিএ/জিপিএ (Your CGPA/GPA)
  • উত্তীর্ণ বছর (Passing Year)
  • জন্ম তারিখ (Your Date of Birth)
  • Computer Literacy (কম্পিউটার সাক্ষরতা)
  • আপনার কি পার্সোনাল কম্পিউটার / ল্যাপটপ আছে?
  • ৩ মাসব্যাপি সপ্তাহে ৬ দিনেই প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস করতে পারবেন? এবং
  • Upload Your Passport Photo আপনার পাসপোর্ট সাইজের ছবি

যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষনের আবেদন করার জন্য সর্বপ্রথম আপনার নাম লিখুন। এরপর আপনার পছন্দ অনুযায়ী ইমেইল এড্রেস এবং সচল মোবাইল নম্বর বসিয়ে দিন। এখন ইমেইল এড্রেস এবং মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে Full Address অপশনে ক্লিক করে আপনার সম্পূর্ণ ঠিকানাটি লিখুন।

এখন আপনার জেলা, বিভাগ, শিক্ষাগত যোগ্যতা, সিজিপিএ/জিপিএ, উত্তীর্ণ বছর এবং জন্ম তারিখ লিখুন। তারপর কম্পিউটার সাক্ষরতা প্রদান করুন। এখন আপনার যদি পার্সোনাল কম্পিউটার/ল্যাপটপ থাকে। তাহলে Yes অপশনে ক্লিক করুন। অন্যথায়, No অপশনটি সিলেক্ট করুন।

এখন আপনি কি ৩ মাসব্যাপি সপ্তাহে ৬ দিন প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস করতে পারবেন। সেটি সিলেক্ট করুন এবং নিচে থেকে “Choose File” অপশনে ক্লিক করে আপনার পাসপোর্টের ছবি আপলোড করুন।

এখন সেখানে থাকা সকল অপশনগুলো পুনরায় চেক করে নিচে থেকে “Apply” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ইমেইলে একটি মেইল যাবে। সেখান থেকে আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করুন। আর পরীক্ষার তিনদিন আগে আপনার ইমেইল অথবা মোবাইল নাম্বারে পরীক্ষার কেন্দ্র এবং সময় জানিয়ে দেওয়া হবে।

যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত ও মৌখিক

পরিক্ষা আপনি যদি যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য আবেদন করেন। তাহলে আপনাকে অবশ্যই যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত ও মৌখিক পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে। বৈধ আবেদনকারীকে আগামী ০৬/০৩/২০২৬ তারিখে লিখিত পরিক্ষায় এবং ০৭/০৩/২০২৬ তারিখে মৌখিক পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদনকারীর পরিক্ষার কেন্দ্র এবং সময়সূচি এসএমএসের (SMS) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। চুড়ান্ত ভাবে পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফলাফলের তালিকা আগামী ১০/০৩/২০২৬ তারিখে প্রকাশ করা হবে। আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভাতা

যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য কোনো প্রকারের আবেদন ফি প্রয়োজন হবে না। এখানে নারী এবং পুরুষ উভয় সম্পূর্ণ ফ্রিতে আবেদন করে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সটি করতে পারবেন।

যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াতের ভাড়া প্রদান করা হবে। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীদের জন্য মানসম্মত নাস্তা, দুপুরের খাবার এবং বিকেলের নাস্তা প্রদান করা হবে।

যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং কোর্সের শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে। তবে এখানে এককালীন প্রশিক্ষণ শেষে আপনাকে সম্পূর্ণ টাকা দেওয়া হবে। আপনি যদি যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং কোর্সটি সম্পূর্ণ না করেন। তাহলে আপনি কোন প্রকারের টাকা পাবেন না।

যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ক্লাসের সময়কালঃ

যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য আপনাকে যথাযথ সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে। যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কোর্সটি একটানা ৩ মাস মেয়াদি সপ্তাহে ৬ দিনে ৮ ঘন্টা করে ক্লাস করতে হবে।

যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মোট ৭৫টি ক্লাসে মোট ৬০০ ঘন্টার কোর্সটি সম্পূর্ণ অফলাইন অথবা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে কোর্সটি সম্পন্ন করা হবে।

যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ তথ্যাবলী:

  • যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে।
  • আবেদন করার পরে এডমিট কার্ড ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড সঙ্গে আনতে হবে এবং
  • যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার স্থান এবং পরীক্ষার সময় জানিয়ে দেওয়া হবে।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading