নবজাতকের ইপিআই টিকা কার্ড ডাউনলোড ২০২৬

বাংলাদেশে জন্ম গ্ৰহন করা প্রত্যেকটি শিশুর জন্ম নিবন্ধন তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জন্ম নিবন্ধন তৈরি করতে প্রয়োজন হয় নবজাতকের Epi Tika card। আগেরকার দিনে নবজাতককে টিকা দিতে নিয়ে গেলে টিকা কেন্দ্র থেকে হাতে লিখে Epi Tika card তৈরি করে দেওয়া হতো।

তবে বর্তমানে ইপিআই টিকা কার্ডের নিয়ম পরিবর্তন করা হয়েছে। যখন নবজাতকে প্রথমদিন টিকা দিবেন। তখন স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ এবং আপনার মোবাইল নাম্বারসহ প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে দিবে।

তাহলে পরবর্তীতে আপনার মোবাইল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ইপিআই টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে অনলাইন থেকে নবজাতকের ইপিআই টিকা কার্ড ডাউনলোড করতে হয়।

নবজাতকের ইপিআই টিকা কার্ড ডাউনলোড করুন

বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে ইপিআই টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন। EPI Tika card download করার জন্য মোবাইল কিংবা কম্পিউটারে থাকা Google Chrome browser ওপেন করুন এবং সার্চ বক্সে “Epi Tika card” লিখে সার্চ করুন।

এখন সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইট অর্থাৎ, “Community…Dashboard” সাইটে প্রবেশ করুন। তাহলে সেখানে একটি ফর্ম দেখতে পাবেন। এখানে আপনি মোবাইল নাম্বার, জন্ম সনদ অথবা মেম্বার আইডি ব্যবহার করে ইপিআই টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন।

তাহলে প্রথম অপশনে আপনার মোবাইল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে বসিয়ে দিন। এরপর শিশুর জন্ম তারিখ সিলেক্ট করে নিচে থেকে “Sarah” লেখাটিতে ক্লিক করুন। তাহলে কিছুটা সময় লোড নিবে এবং শিশুর নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইল নাম্বার এবং এড্রেস ইত্যাদি তথ্য চলে আসবে।

এখন সেখানে “Actions” অপশনের নিচে Download লেখাটি দেখতে পাবেন। এখন সেখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে শিশুর ইপিআই টিকা কার্ডটি ডাউনলোড করুন । যখনি টিকার কার্ডটি ডাউনলোড করা হয়ে যাবে।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট | দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা আয় করুন 

তখন টিকার কার্ডে শিশুর নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম এবং এড্রেস দেখতে পাবেন। এছাড়াও সেখানে শিশুটিকে কয়টি টিকা এবং কত তারিখে দেওয়া হয়েছে সেটিও দেখতে পাবেন। এখন টিকার কার্ডটি ব্যবহার করে শিশুর জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

যেদিন শিশুর টিকা দেওয়া কমপ্লিট হবে।সেদিন আবারোও টিকার কার্ডটি ডাউনলোড করতে হবে। তাহলে সেখানে শিশুকে দেওয়া সকল টিকার নাম, তারিখ এবং কয়টি ডোজ দেওয়া হয়েছে দেখতে পাবেন।

আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে সঠিক নিয়মে নবজাতকের ইপিআই টিকা কার্ড ডাউনলোড করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ!

ইপিআই টিকা কার্ড সংক্রান্ত FAQ:

  • প্রশ্ন: Epi (ইপিআই) টিকা কী?
  • উত্তর: Epi (ইপিআই) টিকা হলো: সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে দুই বছরের নিচের শিশুকে যে টিকা প্রদান করা হয়। এই টিকা দেওয়ার মাধ্যমে শিশুর অনেক জটিল রোগ থেকে মুক্তি পায়। যেমন: যক্ষ্মা, ডিপথেরিয়া, নবজাতক ধনুষ্টংকার এবং কাশি ইত্যাদি জটিল রোগ।
  •  প্রশ্ন: ইপিআই টিকা কয়টি এবং কি কি?
  • উত্তর: প্রত্যেক নবজাতক শিশুকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে দশটি ইপিআই টিকা দেওয়া হয়। যেমন: ১) হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ২) যক্ষ্মা ৩) হুপিংকাশি ৪) পোলিও ৫) নিউমোনিয়া ৬) ধনুষ্টংকার ৭) ডিপথেরিয়া ৮) হাম ৯) হেপাটাইটিস-বি এবং ১০) রুবেলা।
  • প্রশ্ন: বর্তমানে ইপিআই টিকা কয়টি?
  • উত্তর: ১০টি।
  • প্রশ্ন: বাংলাদেশে ইপিআই টিকা কত সালে চালু করা হয়?
  • উত্তর: বাংলাদেশে ইপিআই টিকা ৭ এপ্রিল ১৯৭৯ সালে চালু করা হয়।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading