নিউজ ডেস্ক বঙ্গভাষা: রাশিয়ার ভোরকুটা শহরে বসবাস করা এক ব্যক্তি তিন বছর পরে নিজ অ্যাপার্টমেন্টে ফিরে ভয়াবহ এক পরিস্থিতির সম্মুখীন হন। তিনি কাজের সূত্রে সাইবেরিয়া যাওয়ার সময় ভুলক্রমে তার অ্যাপার্টমেন্টের একটি জানালা খুলে রেখে যান।
তিন বছরের বেশি সময় ধরে অ্যাপার্টমেন্টের জালনা খোলা থাকায় সেখানে প্রবেশ করে অসংখ্য কবুতরের দল। কবুতরের দল পুরো বাসাটিকে নিজেদের দখলে করে নিয়েছে এবং সেখানে তারা বসবাস করতে শুরু করেছে।
বর্তমানে সাইবেরিয়ার কর্মসুত্রে রত ব্যক্তির ফ্ল্যাটটিতে রয়েছে কবুতরের বিষ্ঠা অসংখ্য কবুতরের পালক এবং ফ্লাটটি কবুতরের বাড়িতে পরিণত হয়েছে। সাইবেরিয়ার কর্মসুত্রে থাকা অ্যাপার্টমেন্টের মালিক ভিডিওতে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন পুরো ঘরটি এখন কবুতরের দখলে রয়েছে এবং পুরো মেঝেতে রয়েছে বৃষ্টার স্তূপে ঢাকা।
কবুতরগুলো ফ্ল্যাটটির মালিককে এমনভাবে দেখছে যেন। তিনি সেখানে নিজেই অনুপ্রবেশকারী। ফ্ল্যাটের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে বিশেষজ্ঞের মতে ফ্ল্যাটটি পুনরায় সংস্কার করতে এবং ফ্ল্যাটের আসবো পত্র পরিবর্তন করতে আনুমানিক ১৫ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
যেটি বর্তমান সময়ে মার্কেটে সেই ফ্ল্যাটের দামের সমান হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা ফ্লাটের মালিককে আরোও সতর্ক করে বলেন: কবুতরের মাধ্যমে বার্ড ফ্লু কিংবা সিটাকোসিসের মতো রোগ ছড়াতে পারে। তাই ফ্ল্যাটটিকে নতুন করে বসবাস করার জন্য বিশেষ রাসায়নিক দ্বারা ফ্ল্যাটটিকে পুনরায় পরিষ্কার করতে হবে। যেটি বেশ ব্যয়বহুল হতে পারে।
এমন পরিস্থিতিতে অনেক নেটিজেনদের মতে, ফ্ল্যাটটিকে পুনরায় মেরামত করার চেয়ে যেই পরিমান অর্থ দিয়ে নতুন ফ্ল্যাট কেনা অনেক বেশি সাশ্রয়ী হবে। এই মর্মান্তিক ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছে এবং অনেকের কাছে বিষয়টি হাস্যকর হয়ে দাঁড়িয়েছে।
আবার অনেকেই মজার ছলে বলছেন যে কবুতরগুলো ফ্ল্যাটটিতে ডিম পেড়ে ফ্ল্যাটের মালিকের সকালের নাস্তার ব্যবস্থা তৈরি করে দিয়েছে। সব মিলিয়ে ফ্ল্যাটের মালিকের ভুলবশত ফ্ল্যাটের জানালা খোলা রাখার কারনে তাকে এখন বড় অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

