অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। কিভাবে ঘরে বসে মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহার করে বাসের টিকিট কাটবেন, কিভাবে টাকা পরিশোধ করবেন এবং টিকিট হাতে পাবেন যাবতীয় বিষয় আলোচনা করা হলো আজকের পোস্টে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ আটিকেলটি পড়ুন।
অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম
অনলাইনে বাসের টিকিট কাটার জন্য আপনার ফোনের ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল ফোনে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে Shohoz.com লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি নতুন একটি পেজ ওপেন হবে।

এখন আপনি সেখান থেকে “3 ডট” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখন সেখান থেকে Bus উপর ক্লিক করুন। তাহলে রেজিস্ট্রেশনের একটি ফ্রম চলে আসবে। যেমন:
- From
- To
- Date of Journey এবং
- Date of Return (Optional)
এখন প্রথমে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় ভ্রমণ করবেন। সেটি সিলেক্ট করুন। Date of return অর্থাৎ, আপনি কত তারিখে গন্তব্যে ফিরবেন। এটি সাধারণত তাদের জন্য যারা একই বাসে করে আবার ফিরে আসতে চান। অর্থাৎ, আপনি চাইলে একসাথে যাওয়া এবং আসার দুটি টিকিট কাটতে পারবেন।
তাহলে উপরে উল্লেখিত সকল তথ্যগুলো সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে “Search Buses” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার দেওয়া তারিখে যেসকল বাস আপনার গন্তব্যে যাতায়াত করবে। সেই বাসগুলোর একটি তালিকা দেখতে পাবেন। যেমন:
- Tungipara Express
- Ena Transport
- Emad paribahan
- Dola paribahan
- Dhaka Express
- Hanif Enterprise এবং
- Econo Parivahan ইত্যাদি
অর্থাৎ, আপনার রুটে যাতায়াত করা বাসগুলোর তালিকা দেখতে পাবেন। সেগুলো কখন চাড়বে কখন পৌছাবে এই সকল তথ্য দেখতে পাবেন। এখন আপনি যে বাসে করে ভ্রমণ করতে চাচ্ছেন। সেই বাসটির উপর ক্লিক করুন। উদাহরণ স্বরূপ, আপনি Tungipara Express বাসে যেতে চাচ্ছেন। তাহলে “View Seats” অপশনে ক্লিক করুন।
আরোও পড়ুন: অনলাইনে ট্রেনের টিকিট কাটার সহজ নিয়ম ২০২৬
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ঐ বাসের খালি এবং বুকিং সিট গুলো দেখতে পাবেন। এখানে সাদা রঙের সিট গুলো খালি এবং কালো রঙের সিট গুলো বুকিং হয়ে গিয়েছে। এখন সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী সিট সিলেক্ট করুন। তাহলে কত টাকা খরচ হবে। সেটি দেখতে পাবেন।

এখন Total টাকার নিচে “Choose Boarding Point” নামে একটি অপশন দেখতে পাবেন। তাহলে আপনি কোন স্থান থেকে বাসে উঠবেন। সেই স্থানটি সিলেক্ট করুন। যেমন: ঢাকা টু খুলনা যেতে চাচ্ছেন।
এখন ঢাকার বিভিন্ন স্থান থেকে খুলনার বাস পাওয়া যায়। তাহলে আপনি কোন বাস কাউন্টার থেকে বাসে উঠবেন। সেই স্থান) কাউন্টারটি সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ্য কাউন্টার থেকে বাসে উঠতে পারবেন। তাহলে Boarding Point অপশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে থেকে Continue অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে আসবে এবং সেখানে Passenger details স্থলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখন আপনাকে সেখানে থাকা অপশনগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। যেমন:
- Name
- Gender
- Mobile Number এবং
- Gmail Address ইত্যাদি
তাহলে প্রথমে আপনার নাম লিখুন। এরপর আপনার জেন্ডার, মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস বসিয়ে দিন। অবশ্যই আপনাকে একটি এক্টিভ ইমেইল এড্রেস বসাতে হবে। কেননা টিকিট কাটার পর মেইলের মাধ্যমে আপনি টিকিটের কপিটি পাঠানো হবে।
সেখান থেকে আপনার টিকেটের কপিটি ডাউনলোড করতে হবে। তাহলে সেখানে থাকা সকল অপশনগুলো সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে ক্রোল করে নিচে নামুন। তাহলে সেখানে আপনার টিকিটের Details দেখতে পাবেন। যেমন:
- Ticket Price এবং
- Processing Fee

এখন ক্রোল করে আরেকটু নিচে নামুন। তাহলে Insure নামে একটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে Yes/ No অপশন সিলেক্ট করুন। তারপর নিচে থেকে “I’m confirming” বক্সে টিক চিহ্ন দিয়ে দিন এবং স্ক্রোল করে আরেকটু নিচে নামলে Payment method দেখতে পাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হয়।
অনলাইনে বাসের টিকিটের পেমেন্ট করার নিয়ম
অনলাইনে বাসের টিকিট ক্রয় করে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনি বিকাশ, রকেট কিংবা নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট মেথড সিলেক্ট করুন। যেমন:
- বিকাশ
- রকেট এবং
- নগদ ইত্যাদি
এখন পেমেন্ট মেথড সিলেক্ট করার হয়ে গেলে নিচে থেকে “Proceed to Pay” অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে আপনি যে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে চাচ্ছেন। সেই পেমেন্ট গেটওয়ের নাম্বারটি লিখুন এবং “Confirm” অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার নাম্বারে ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড আসবে। এখন সেই ভেরিফিকেশন কোডটি বসিয়ে নিচে থেকে “Confirm” অপশনে ক্লিক করুন। এরপর পরবর্তী অপশনে আপনার একাউন্টের পিন দিয়ে Confirm বাটনে ক্লিক করুন।
তাহলে আপনার একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেওয়া হবে এবং আপনার পেমেন্টটি সম্পন্ন হবে। যখনি পেমেন্ট সম্পন্ন হবে। তখন আপনার বাসের টিকিটি প্রদর্শিত হবে। এছাড়াও Email Address মাধ্যমে আপনার টিকিটের কপিটি পাঠানো হবে।
এখন সেখান থেকে আপনার বাসের টিকিটি ডাউনলোড করতে হবে। এরপর যেকোনো কম্পিউটারে দোকান থেকে টিকিটটি প্রিন্ট করে ভ্রমণ করতে হবে। অথবা কাউন্টারে টিকিটের ছবি দেখাতে পারেন। এখন সেই টিকেটটি দিয়ে ভ্রমন করতে পারবেন।

অনলাইনে বাসের টিকিট কাটার অ্যাপস
অ্যাপস থেকে বাসের টিকিট কাটার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইলে থাকা Play Store অ্যাপটি ওপেন করুন এবং সার্চ অপশনে Shohoz লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা Shohoz অ্যাপটি Install করে ওপেন করুন।

এখন শুরুতেই আপনাকে ভাষা নির্বাচন করতে হবে। অর্থাৎ, আপনি কোন ভাষাতে অ্যাপটি ব্যবহার করতে চান। সেই ভাষাটি সিলেক্ট করুন। যেমন: বাংলা এবং ইংরেজি। তাহলে ভাষা সিলেক্ট করা হয়ে গেলে নিচে থেকে “শুরু করুন” অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশনে আপনার মোবাইল নাম্বার বসাতে হবে। তাহলে আপনার সচল মোবাইল নাম্বার বসিয়ে নিচে থেকে “পরবর্তী” অপশনে ক্লিক করুন।
এখন আপনার নামের প্রথম অংশ ও শেষ অংশ বসিয়ে “পরবর্তী” বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে এবং আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড অথবা OTP আসবে।
এখন সেই ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে বসিয়ে আবারো “পরবর্তী” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনাকে সরাসরি অ্যাপের হোম পেজে নিয়ে আসবে। এখন হোম পেজে দুটি অপশন দেখতে পাবেন।
- বাসের টিকিট এবং
- লঞ্চের টিকিট
এখন আপনি Shohoz অ্যাপের মাধ্যমে বাসের টিকিটের পাশাপাশি লঞ্চের টিকিট ও কাটতে পারবেন। এখন বাসের টিকিট কাটার জন্য “বাসের টিকিট” অপশনের উপর ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি ফ্রম চলে আসবে। যেমন:
- From
- To
- Date of Journey এবং
- Date of Return
এখন উপরে উল্লেখিত অপশনগুলো সঠিকভাবে পূরণ করুন এবং নিচে থেকে “Search Buses” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সিলেক্ট করা তারিখে যে যে বাস চলাচল করবে। সেই সকল বাসের নাম, টিকিট মূল্য এবং ছাড়ার সময় দেখতে পাবেন। যেমন :
- Tungipara Express
- Ena Transport
- Emad paribahan এবং
- Dola paribahan ইত্যাদি
এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী বাস সিলেক্ট করুন এবং View Seats অপশনে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন কোন কোন সিট খালি রয়েছে। এখানে সাদা রঙের সিট গুলো খালি রয়েছে এবং কালো রঙের সিট গুলো বুকিং। এখন আপনার পছন্দ অনুযায়ী সিট সিলেক্ট করুন। 
এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী বাস সিলেক্ট করে “View Seats” অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে নিয়ে আসবে এবং সেখানে কোন কোন সিটগুলো খালি রয়েছে। সেটি দেখতে পাবেন। এখানে সাদা রঙের সিট গুলো খালি রয়েছে এবং কালো রঙের সিট গুলো বুকিং হয়ে গিয়েছে।
এখন আপনাকে সাদা কালারের সিটগুলো থেকে সিট সিলেক্ট করতে হবে। তাহলে সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী সিট সিলেক্ট করুন। এখন সিট সিলেক্ট করা হয়ে গেলে ক্রোল করে নিচে নামুন। তাহলে সিটের Total দাম দেখতে পাবেন।
এখন আপনি “Choose Boarding Point” অপশনে ক্লিক করে বাসের স্টেশনের নাম এবং ছাড়ার সময় দেখতে পাবেন। তাহলে আপনার নিকটস্থ বাস কাউন্টার সিলেক্ট করে “Continue” অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে নতুন একটি পেজ ওপেন হবে। যেমন:
- Name
- Gender
- Mobile Number এবং
- Email Address
তাহলে উপরে উল্লেখিত অপশন গুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করে ক্রোল করে নিচে নামুন এবং “I am confirming that I have read” অপশন টিক চিহ্ন দিয়ে দিন। এরপর আবারো ক্রোল করে নিচে নামুন। তাহলে পেমেন্ট করার অপশন দেখতে পাবেন।
এখানে পেমেন্ট করার জন্য অনেকগুলো পেমেন্ট গেটওয়ে দেখতে পাবেন। সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যেমন:
- বিকাশ
- রকেট এবং
- নগদ
এখন আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে পেমেন্ট সম্পন্ন করুন। উদাহরণ স্বরূপ, বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য “বিকাশ পেমেন্ট গেটওয়ে” সিলেক্ট করুন। এরপর পরবর্তী অপশনে আপনার বিকাশ একাউন্টের মোবাইল নাম্বারটি বসিয়ে “Confirm” অপশনে ক্লিক করলে আপনার নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে।
এখন সেই ভেরিফিকেশন কোডটি বসিয়ে “Confirm” অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার বসিয়ে আবারো ও “Confirm” বাটনে ক্লিক করুন। তাহলে আপনার টিকেটের পেমেন্ট সম্পন্ন হবে এবং বাসের টিকিটি শো করবে।
এছাড়াও আপনার Email Address টিকিটের কপি চলে যাবে। এখন আপনি সেখান থেকে টিকিটের কপিটি ডাউনলোড করে যেকোনো কম্পিউটারে দোকান থেকে প্রিন্ট করে ভ্রমণ করতে পারবেন।
জনপ্রিয় বাসের তালিকা
বাংলাদেশের অনলাইনে বাসের টিকিট বুকিং করার অনেক বিশ্বস্ত এবং জনপ্রিয় বাস রয়েছে। তাদের মধ্যে কয়েকটি জনপ্রিয় এবং বিশ্বস্ত বাসের তালিকা নিচে দেওয়া হলো:
- হানিফ এন্টারপ্রাইজ (Hanif Enterprise)
- ঈগল পরিবহন (Eagle Paribahan)
- সোহাগ পরিবহন (Sohag Paribahan)
- রয়েল কোচ (Royal Coach)
- সুন্দরবন পরিবহন (Sundarbans Paribahan)
- শ্যামলী পরিবহন (Shamoli Paribahan)
- স্টার লাইন স্পেশাল (Star Line Special)
- তিশা পরিবহন (Tisha Paribahan)
- এনা ট্রান্সপোর্ট (Ena Transport)
- গোল্ডেন লাইন (Golden Line)
- দেশ ট্র্যাভেলস (Desh Travels)
- শাহ ফাতেহ আলী (Shah Fateh Ali)
- গ্রীন লাইন (Green Line)
- অনাবিল পরিবহন (Anavil Paribahan)
- সৌদিয়া পরিবহন (Soudia Paribahan)
- রোজিনা পরিবহন (Paribahan)
- সেন্টমার্টিন পরিবহন (Saintmartin Paribahan)
- সাকুরা পরিবহন (Sakura Paribahan)
- এসবি সুপার ডিলাক্স (SB Super Deluxe)
- ইউনিটি পরিবহন (Unity Transport)
- জেদ্দা এক্সপ্রেস (Jeddah Express)
- সার্বিক পরিবহন (Sarbik Paribahan)
- ইউরো কোচ (Euro Coach)
- টুঙ্গিপাড়া এক্সপ্রেস (Tungipara Express)
- দোলা পরিবহন (Dola paribahan)
- নাবিল পরিবহন (Nabil Paribahan)
- কাজী পরিবহন (Kazi Paribahan) এবং
- কোলাবাগান বাস স্টপ (Kolabagan Bus stop) ইত্যাদি
অনলাইনে বাসের টিকিট কাটতে কি কি ডকুমেন্টস লাগবে
অনলাইনে বাসের টিকিট কাটতে যে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে। সেটির তালিকা নিচে দেওয়া হলো:
- আপনার নাম
- জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন
- মোবাইল নাম্বার
- ইমেইল এড্রেস
- গন্তব্যের স্থান এবং
- গন্তব্যের তারিখ
ঢাকার বাস কাউন্টারগুলোর তালিকা
আপনি যদি ঢাকায় বসবাস করেন। তাহলে নিচের ঢাকার বাস কাউন্টারগুলোর তালিকাগুলো আপনার প্রয়োজন হতে পারে। যেমন:
- রয়্যাল এক্সপ্রেস _ স্থান: ঢাকা-গাবতলী, মোবাইল নাম্বার: ০১৭৭৫-১১৩৩২০ (ইউনিক সার্ভিস) এবং ৯০০২৭১০ (নাবিলশ্যামলী)
- দেশ ট্রাভেলস_ স্থান: কল্যাণপুর, মহাখালী, সাভার, উত্তরা আজমপুর, আরামবাগ, উত্তরা BNS, সোহরাবপাম্প, কলাবাগান,গাবতলী এবং টেকনিক্যাল। মোবাইল নাম্বার: আরামবাগ কাউন্টার: 01709‑989436 এবং 01762‑684430 , মহাখালি কাউন্টার: 01705‑430566, কল্যাণপুর কাউন্টার: 01762‑684440 ও 02‑8091613 এবং উত্তরা আজমপুর কাউন্টার: 01762‑685091 (সকাল ৭টা থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে বাস চলাচল করে)।
- রয়্যাল এক্সপ্রেস_ স্থান: সায়েদাবাদ কাউন্টার: ০১৩১২-২৬৩০৯০ এবং গ্রিন লাইন কাউন্টার: ০৪৪৭৮৬৬০০১১
- জেআর পরিবহন_ স্থান: কল্যাণপুর, সাভার, গাবতলী মাজার রোড এবং গাবতলী টার্মিনাল। কল্যাণপুর কাউন্টার: 01767‑280295, গাবতলী টার্মিনাল কাউন্টার: 01767‑280294, সাভার কাউন্টার: 01796‑239122 এবং গাবতলী কাউন্টার: 01737‑813650
- গ্রিন লাইন পরিবহন_ স্থান: কল্যাণপুর কয়েস, ফকিরাপুল, সায়েদাবাদ, উত্তরা, বাড্ডা এবং আরামবাগ। কল্যাণপুর কয়েস কাউন্টার: 01730‑060080, ফকিরাপুল কাউন্টার: 02‑7191900, উত্তরা কাউন্টার: 01970‑060075, আরামবাগ কাউন্টার: 01730‑060009 এবং সায়েদাবাদ কাউন্টার: 04478‑660011
- BRTC (সরকারি বাস)_ স্থান: কামরাপুর, সায়েদাবাদ, কল্যাণপুর, গুলিস্তান, ফার্মগেট এবং মতিঝিল। কামরাপুর কাউন্টার: 02‑90424191 এবং 02‑23732083, ফার্মগেট কাউন্টার: 02‑9554350, সায়েদাবাদ কাউন্টার: 01196267166, মতিঝিল কাউন্টার: 02‑9333803, গুলিস্তান কাউন্টার: 01324‑293937 এবং কল্যাণপুর কাউন্টার: 02‑9002531
- Ena Transport_ স্থান: মহাখালী, আব্দুল্লাহপুর, ফকিরাপুল, এয়ারপোর্ট, মিরপুর 10, টঙ্গী স্টেশন এবং উত্তরা সমাজবাড়ি। মহাখালী বাস টার্মিনাল মোবাইল নাম্বার: 01958135217, আব্দুল্লাহপুর কাউন্টার: 01958135154, টঙ্গী কাউন্টার:01958135156, এয়ারপোর্ট কাউন্টার: 01958135152, মিরপুর 10 কাউন্টার: 01958059201, উত্তরা সমাজবাড়ি কাউন্টার: 01760‑737651 এবং ফকিরাপুল কাউন্টার: 01958135162 এবং
- Dream Line_ স্থান: টি টি পাড়া, কাচপুর, এয়ারপোর্ট, আবদুল্লাপুর, মানিক নগর, চিটাগাং রোড, সায়েদাবাদ এবং সাইনবোর্ড। টি টি পাড়া কাউন্টার: 01893‑409937, এয়ারপোর্ট কাউন্টার: 01893‑409935, মানিক নগর কাউন্টার: 01893‑409939, আব্দুল্লাহপুর কাউন্টার: 01893‑409933, সাইনবোর্ড কাউন্টার: 01893‑409945, সায়েদাবাদ কাউন্টার: 01893‑409941, চিটাগাং রোড কাউন্টার:01893‑409946 এবং কাচপুর কাউন্টার: 01893‑409947
অনলাইনে বাসের টিকিট কাটার সুবিধা
অনলাইনে বাসের টিকিট কাটার বেশ সুবিধা রয়েছে। নিচে অনলাইনে বাসের টিকিট কাটার সুবিধা সমূহ আলোচনা করা হলো:
- ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বাসের টিকিট কাটা যায়।
- টিকিট কাটার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না।
- অনলাইনে টিকিট কাটার মাধ্যমে যাতায়াতের খরচ এবং সময় বাচে।
- বিভিন্ন বাসের সময়সূচি এবং ভাড়া দেখা যায়।
- অনলাইনে বাসের টিকিট কাটার মাধ্যমে পছন্দ অনুযায়ী সেট বুকিং করা যায় এবং
- বিকাশ/রকেট/নগদ/কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যায় ইত্যাদি।
অনলাইনে বাসের টিকিট কাটার অসুবিধা
অনলাইনে বাসের টিকেট কাটার সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধা রয়েছে। মেসে অনলাইনে বাসের টিকিট কাটার অসুবিধা সমূহ তুলে ধরা হলো:
- অনলাইনে বাসের টিকিট কাটতে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়।
- পেমেন্ট প্রক্রিয়ায় সমস্যা হলে টিকেটটি বাতিল হতে পারে।
- অনেক সময় সার্ভার ডাউন অথবা অ্যাপে সমস্যা হলে টিকিট কাটা কঠিন হয়ে যায়।
- ভুল তথ্য দিয়ে টিকিট ক্রয় করলে তথ্য সংশোধন করতে ঝামেলা হয়।
- আবার কখনো কখনো ফেক সাইট/ অ্যাপসের মাধ্যমে টিকিট ক্রয় করলে প্রতারণার শিকার হতে হয় এবং
- অনলাইনে বুকিং করা টিকেট ক্যানসেল করে রিফান্ড ফেরত পেতে অনেক সময় লাগতে পারে ইত্যাদি।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম, অ্যাপের মাধ্যমে বাসের টিকিট কাটার নিয়ম এবং অনলাইনে পেমেন্ট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।
অনলাইনে বাসের টিকিট সংক্রান্ত FAQ:
- প্রশ্ন: অনলাইনের মাধ্যমে কি বাসের টিকেট কাটা যায়?
- উত্তর: হ্যাঁ! বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে বাসের টিকিট কাটা যায়।
- প্রশ্ন: বাসের টিকেট কাটতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়?
- উত্তর: সাধারণত বাসের টিকিট কাটতে নাম, মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস প্রয়োজন হয়।
- প্রশ্ন: অনলাইনে জনপ্রিয় বাসের টিকিট কাটার ওয়েবসাইট কোনটি?
- উত্তর: অনলাইনে জনপ্রিয় বাসের টিকিট কাটার জনপ্রিয় সাইট Shohoz।
- প্রশ্ন: বাসের টিকিট কাটার সেরা অ্যাপস কোনটি?
- উত্তর: বর্তমান সময়ে বাসের টিকিট কাটার সেরা অ্যাপ সহজ (Shohoz)।
- প্রশ্ন: অনলাইনে টিকিট কেটে কি টিকিট ক্যানসেল করা যায়?
- উত্তর: হ্যাঁ! অনলাইনে টিকিট কেটে আবার সেটি ক্যানসেল করা যায়।
- প্রশ্ন: কিভাবে অনলাইন থেকে বাসের টিকিট কিনবো?
- উত্তর: আপনার পছন্দের অ্যাপস কিংবা ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন থেকে বাসের টিকেট কিনতে পারবেন।
- প্রশ্ন: টিকেটটি বাতিল অথবা পরিবর্তন করা যাবে কিনা?
- উত্তর: হ্যাঁ! আপনার টিকেটটি বাতিল অথবা পরিবর্তন করতে পারবেন।
- প্রশ্ন: পেমেন্ট করার পরে বাসের টিকেট না পেলে কী করবো?
- উত্তর: আপনি যদি পেমেন্ট করার পরেও বাসের টিকিট না পান। তাহলে সরাসরি কাস্টমার কেয়ারে কথা বলতে পারেন। যেমন: 16460।
- প্রশ্ন: বাস ছাড়ার কতক্ষন আগে কাউন্টারে পৌঁছাতে হবে?
- উত্তর: বাস ছাড়ার কমপক্ষে ৩০ মিনিট আগে কাউন্টারে পৌঁছাতে হবে।
- প্রশ্ন: কতদিন আগে বাসের টিকিট ক্রয় করা যায়?
- উত্তর: সাধারণত যাতায়াতের দুই থেকে তিনদিন আগে অগ্ৰীম বাসের টিকিট কাটা যায়।

