নতুন নিয়মে রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোষ্টে। বর্তমান সময়ে আপনাদের ভিতরে অনেকেই রয়েছে। যারা Rocket Account খোলার নিয়ম জানেন না। তাদের জন্য আজকের পোস্টটি। আজকের পোস্টে আমরা রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে A to Z আলোচনা করব। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইলো।
নতুন নিয়মে রকেট একাউন্ট খুলুন
বর্তমান সময়ে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে ঘরে বসে অনলাইনের মাধ্যমে নতুন নিয়মে রকেট একাউন্ট খুলতে পারবেন। রকেট একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোর ওপেন করুন এবং সার্চ অপশনে Rocket লিখে সার্চ করুন। এরপর সার্চ রেজাল্টে আসা Rocket অ্যাপসটি ইন্সটল করুন।

এখন রকেট অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে অ্যাপসটি ওপেন করে Allow বাটনে করুন। এরপর পরবর্তী অপশন থেকে Skip অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে আসবে।
সেখানে আপনি যে মোবাইল নাম্বার ব্যবহার করে রকেট একাউন্ট তৈরি করতে চাচ্ছেন। সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিন এবং নিচে থেকে Next লেখাটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

এখন আপনি নিচে থেকে “I understand” লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি কল আসবে। এখন আপনাকে সেই কলটি রিসিভ করে পিন নাম্বার সেট করতে হবে। আবার অনেকের ক্ষেত্রে পিন নাম্বার সেট করার আগে এনআইডি ভেরিফিকেশন অপশন আসতে পারে।
সেক্ষেত্রে আপনাকে প্রথমেই এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে ভেরিফাইড করে নিতে হবে। আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার মোবাইল নাম্বারে একটি কল আসবে। এখন কলটি রিসিভ করে পিন নাম্বার সেট করতে হবে।
যখনি আপনার Rocket Account পিন নাম্বার সেট করা হয়ে যাবে। তখন আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। সেই ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে আপনার রকেট একাউন্ট লগইন করতে হবে।
এখন Rocket Account লগইন করার জন্য রকেট একাউন্টের পিন নাম্বারটি বসিয়ে নিচে থেকে লগইন লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার রকেট একাউন্ট লগইন হয়ে যাবে এবং একাউন্টের হোমপেজে নিয়ে আসবে।

এখন আপনার Rocket Account কেওইসি (KYC) আপডেট করতে হবে। তাহলে আপনার রকেট একাউন্ট খোলা সম্পূর্ণ হবে। নিচে রকেট একাউন্টের কেওইসি (KYC) আপডেট করার নিয়ম করা হলো।
রকেট একাউন্টে কেওইসি (KYC) আপডেট করুন
রকেট একাউন্টে কেওইসি (KYC) আপডেট করার জন্য প্রথমে আপনার রকেট একাউন্টে লগইন করুন। তারপর নিচে থেকে “Update Your KYC” লেখাটিতে ক্লিক করুন।

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে দুটি অপশন পাবেন। যেমন:
- General Consumer এবং
- Remittance Consumer
এখন সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ, General Consumer অ্যাকাউন্ট তৈরি করার জন্য “General Consumer” অপশনটি সিলেক্ট করুন। এরপর পরবর্তী অপশন থেকে Next অপশনে ক্লিক করুন।
তাহলে পরবর্তী অপশনে কিছু শর্তাবলী দেখতে পাবেন। এখন সেখান থেকে শর্তাবলী গুলো ভালোভাবে পড়ে এবং নিচে থেকে “I Agree” অপশনটিতে ক্লিক করুন। এখন পরবর্তী অবসরে আপনার আইডি কার্ডের ছবি আপলোড করতে হবে।

এখন এনআইডি কার্ডের ফ্রন্ট পাটের ছবি আপলোড করার জন্য “Front Side Photo” অপশনের নিচে থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পাটের ছবি আপলোড করুন।
একইভাবে “Back Side Photo” অপশনের নিচে থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ব্যাক পাটের ছবি আপলোড করুন এবং নিচে থেকে Next লেখাটিতে ক্লিক করুন।
তাহলে কিছুটা সময় লোড নিবে এবং আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার, নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা ইত্যাদি তথ্য দেখতে পাবেন।
এখন আপনাকে সকল ডকুমেন্ট গুলো ভালোভাবে চেক করতে হবে। এখন সকল অপশন সঠিক থাকলে নিচে থেকে নেক্সট অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে কয়েকটি অপশন শো হবে। এখন আপনাকে সেই অপশন গুলো সঠিকভাবে পূরণ করতে হবে। যেমন:
- Gender
- Married status
- Religion এবং
- Occupation ইত্যাদি
তাহলে সঠিক ডকুমেন্ট দিয়ে উপরে উল্লেখিত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন এবং নেক্সট অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। তাহলে ফেস ভেরিফিকেশন করার জন্য নেক্সট অপশন এ ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল ক্যামেরা ওপেন হয়ে যাবে।
আরোও পড়ুন: রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম ২০২৬
এখন আপনি ফেস ভেরিফাই সম্পন্ন করুন। তাহলে নিচে Confirm লেখা চলে আসবে। এখন আপনি সেখানে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে একটি পপআপ চলে আসবে। সেখান থেকে ওকে লেখাটিতে ক্লিক করুন।
তাহলে আপনার Rocket Account কেওইসি (KYC) ভেরিফিকেশন রিকোয়েস্টটি তাদের কাছে চলে যাবে। এখন তারা আপনার ভেরিফিকেশন রিকোয়েস্টটি যাচাই-বাছাই করবে। আপনি যদি সঠিক তথ্য দিয়ে একাউন্ট ভেরিফাই করেন। তাহলে আপনার একাউন্টটি একটিভ করে দেবে।
যখনি আপনার একাউন্টের কেওইসি (KYC) ভেরিফাই সম্পন্ন হবে। তখন থেকেই আপনি রকেট একাউন্টটি ব্যবহার করে লেনদেন করতে পারবেন।
আশা করি, আজকের পোস্টটি পড়ে Rocket Account তৈরি করার নিয়ম এবং রকেট একাউন্টের কেওইসি (KYC) ভেরিফিকেশন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

