বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং গুলোর অন্যতম দুটি মাধ্যম হলো বিকাশ ও রকেট। অনেক সময় বিভিন্ন প্রয়োজনে বিকাশ থেকে রকেটে আবার রকেট থেকে বিকাশের টাকা পাঠানোর প্রয়োজন হয়ে পড়ে।
কিন্তু আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা জানেন না, কিভাবে রকেট থেকে বিকাশে টাকা পাঠাবেন। তাদের জন্য এই পোস্টে আমরা দেখাবো কিভাবে সহজে রকেট থেকে বিকাশে টাকা পাঠানো যায়।
রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য আপনার ফোনে অবশ্যই রকেট অ্যাপটি থাকা লাগবে। এখন রকেট অ্যাপের মাধ্যমে আপনার রকেট একাউন্টে লগইন করুন। তারপর Fund transfer অপশনটি খুঁজে বের করুন। তারপর Fund transfer থেকে NPSB ও MFS অপশনটি খুঁজে বের করুন।

তারপর Select MFS থেকে Bkash বেছে নিন এবং Mobile No অপশনে আপনার বিকাশ নম্বর ও Amount অপশনে টাকার পরিমাণ লিখে দিন। সবশেষে Next বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে আপনার টাকার অংক, NPSB Charge, Total amount ইত্যাদি দেখতে পাবেন।

মনে রাখবেন NPSB Charge হিসেবে প্রতি হাজারে (১,০০০) আট টাকা পঞ্চাশ পয়সা (৮.৫০৳) সমপরিমাণ অর্থ আপনার একাউন্ট থেকে কাটতে পারে। এখন সবকিছু ঠিক থাকলে রকেট পিন কোড দিয়ে নিচে থেকে রকেটে আইকনে কয়েক সেকেন্ড ট্যাপ করে ধরুন।
তাহলে এক বা দুই মিনিটের ভিতরে আপনার দেওয়া কাঙ্ক্ষিত বিকাশ নম্বরে টাকা চলে যাবে। এভাবে একজন রকেট গ্ৰাহক চাইলেই খুব সহজে রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন।
আরোও পড়ুন: রকেট এজেন্ট একাউন্ট নেওয়ার উপায় ও কমিশন ২০২৬
অন্যান্য মোবাইল ব্যাংকিং গুলো একটি থেকে অন্যটিতে টাকা ট্রান্সফার করার নিয়ম জানতে বঙ্গভাষা ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ!

