ট্যাপট্যাপ সেন্ড একাউন্ট ব্যবহার করে বিদেশ থেকে নিরাপদে ও ফ্রিতে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন। বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানোর জন্য ট্যাপট্যাপ জনপ্রিয় একটি অ্যাপ। এটি ব্যবহার করে সরাসরি বিকাশ, নগদ কিংবা ব্যাংক একাউন্টে টাকা পাঠানো যায়।
এছাড়াও আপনি যদি প্রথমবার আমাদের দেওয়া প্রোমো কোড ব্যবহার করে ট্যাপট্যাপ সেন্ড একাউন্ট ব্যবহার করে টাকা পাঠান। তাহলে আপনার পাঠানো রেমিট্যান্সের সাথে অতিরিক্ত 10 ডলার বোনাস পাবেন।
তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে ট্যাপট্যাপ সেন্ড একাউন্ট তৈরি করতে হয়, একাউন্ট তৈরি করতে কি কি লাগে এবং কিভাবে ট্যাপট্যাপ একাউন্ট থেকে রেমিট্যান্স পাঠাতে হয় ইত্যাদি সম্পর্কে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
ট্যাপট্যাপ সেন্ড একাউন্ট খোলার উপায়
ট্যাপট্যাপ সেন্ড একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম গুগল প্লে স্টোরে প্রবেশ করুন এবং সার্চ অপশনে “Taptap Send” লিখে সার্চ করুন। এরপর সার্চ রেজাল্টে আসা ট্যাপট্যাপ অ্যাপটি ইনস্টল করুন।

Taptap অ্যাপটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে অ্যাপটি ওপেন করুন। তাহলে সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Login এবং
- Sign up
নতুন ট্যাপট্যাপ সেন্ড একাউন্ট খোলার জন্য Sign up অপশনটি সিলেক্ট করুন। এখন পরবর্তী অপশনে মোবাইল নাম্বার বসাতে হবে। তাহলে আপনি যে দেশে অবস্থান করছেন। সেই দেশটি সিলেক্ট করে সেই দেশের মোবাইল নাম্বারটি বসিয়ে “Next” লেখাটিতে ক্লিক করুন।
তাহলে আপনারা দেওয়া মোবাইল নাম্বারে ওটিপি কোড অথবা ভেরিফিকেশন কোড যাবে। এখন সেই ভেরিফিকেশন কোডটি বসিয়ে “Confirm” করুন। তাহলে পরবর্তী অপশনে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন।

এখানে আপনার পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম লিখতে হবে। তাহলে আপনার পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড অনুযায়ী Fast Name এবং Last Name লিখুন। এখন নিচে লক্ষ্য করলে দুইটি টার্মস এন্ড কন্ডিশন দেখতে পাবেন। সেগুলো পড়ে টিক চিহ্ন দিন এবং Next অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশনে ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড বসাতে হবে। যেটি ব্যবহার করে পরবর্তীতে ট্যাপট্যাপ একাউন্ট লগইন করতে পারবেন। তাহলে ইমেইল এড্রেস বসিয়ে দিন। এরপর Password এবং Confirm Password অপশনে একই পাসওয়ার্ড লিখে Next অপশনে ক্লিক করুন।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট | দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা আয় করুন
তাহলে “Loading Taptap Send” লেখা চলে আসবে এবং কিছুক্ষণ পর “Keep your account safe” লেখা চলে আসবে। অর্থাৎ, বায়োমেট্রিক সেট করতে হবে। এখন আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলে “Set up Biometrics” অপশনে ক্লিক করে বায়োমেট্রিক সেট করুন। তাহলে পরবর্তী পাসওয়ার্ড ছাড়াই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একাউন্টে লগইন করতে পারবেন।

এখন পরবর্তী অপশনে “Stay updated about your transfers” লেখা দেখতে পাবেন। এখন আপনি যদি ট্যাপট্যাপের নোটিফিকেশন পেতে চান। তাহলে “Turn on notifications” অপশনে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। অন্যথায়, Skip অপশনে ক্লিক করে Allow অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশনে ট্যাপট্যাপ একাউন্ট থেকে কোন কোন দেশে টাকা পাঠাতে পারবেন। সেই দেশগুলোর নাম দেখতে পাবেন। ট্যাপট্যাপ সেন্ড একাউন্ট তৈরি করা সম্পন্ন হলে নিচে থেকে “Account” অপশনে ক্লিক করে একাউন্টের সকল তথ্য দেখতে পারবেন।
তাছাড়াও আপনি Manage Card অপশন থেকে “Add a debit card” অপশন সিলেক্ট করে কার্ড এড করতে পারবেন। ট্যাপট্যাপের রেফারেল লিংক অথবা রিডিম কোড শেয়ার করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। কেউ যদি আপনার শেয়ার কৃত লিংকে ক্লিক করে একাউন্ট তৈরি করে। তাহলে আপনি 20$ বোনাস এবং সেই ব্যক্তি 10$ বোনাস পাবে।
এখন আপনি ট্যাপট্যাপ একাউন্ট ব্যবহার করে রেমিট্যান্স পাঠাতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে ট্যাপট্যাপ একাউন্টের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে হয়।
ট্যাপট্যাপ রেমিট্যান্স পাঠানোর নিয়ম
ট্যাপট্যাপ একাউন্টের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর জন্য সর্বপ্রথম ট্যাপট্যাপ একাউন্টে লগইন করুন। এরপর একাউন্টের হোমপেজ থেকে কোন দেশে রেমিট্যান্স পাঠাবেন। সেই দেশটি সিলেক্ট করুন। তাহলে পরবর্তী ধাপে সেই দেশের কারেন্সি দেখতে পাবেন।

এখন আপনি কত ডলার পাঠাবেন। সেটি টাইপ করুন। তাহলে টোটাল ডলারের রেট দেখতে পাবেন। যেহেতু, আপনি রেমিট্যান্স যোদ্ধা বা বিদেশ থেকে রেমিট্যান্স পাঠাচ্ছেন। সেই হিসেবে সরকারি ভাবে ২.৫% পর্যন্ত এক্সট্রা বোনাস পাবেন।
এখন প্রথম বার টাকা পাঠানোর পূর্বে ‘Add promo code’ বাটনে ক্লিক করে আমাদের প্রমো কোডটি ARIFUL1643 বসিয়ে দিন। এতে করে আপনি সাথে সাথে 10$ বোনাস পেয়ে যাবেন।
যেটি প্রথমবারের মতো সর্বোচ্চ 25$ লেনদেন করলে তার সাথে সরাসরি যুক্ত করা হবে। অর্থাৎ, আপনি প্রথমবার 25$ এর বেশি রেমিট্যান্স পাঠালে তার সাথে 10$ বোনাস সহ মোট 35$ পাবেন।
এরপর নিচে থেকে Next লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে রিসিপের অপশন চলে আসবে। এখন সেখান থেকে “Add recipient” অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে রেমিট্যান্স পাঠানোর বিভিন্ন অপশন দেখতে পাবেন।

এখন আপনি যে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে রেমিট্যান্স পাঠাতে চাচ্ছেন। সেটি অপশনটি সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ, বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য “Bkash” অপশন সিলেক্ট করুন। এখন পরবর্তী অপশনে বিকাশ নাম্বার বসিয়ে “Check details” অপশনে ক্লিক করুন।
তাহলে যে ব্যক্তির নামে বিকাশ একাউন্ট রয়েছে। সেই ব্যক্তির নাম চলে আসবে। এখন নিচে থেকে Confirm লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অ্যাড্রেস বসাতে হবে।
এড্রেস বসানোর জন্য নিচে থেকে “Enter address manually” অপশনে ক্লিক করে আপনি বর্তমানে যেখানে আছেন। সেই এড্রেস বসিয়ে দিন। যেমন:
- Address 1
- Address 2 (optional)
- Town or city
- State or territory এবং
- ZIP code
এখন সেখানে থাকা সকল অপশনগুলো সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে Next লেখাটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী ধাপে দুটি অপশন চলে আসবে। যেমন:
- Add a debit card এবং
- Apple Pay
আপনি যদি আইফোন ব্যবহার করেন। তাহলে Apple Pay অপশনে ক্লিক করে কার্ড এড করে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করলে টাকা সেন্ড হয়ে যাবে। আর ম্যানুয়ালি টাকা পাঠানোর জন্য “Add a debit card” অপশন সিলেক্ট করে কার্ড এড করে ভেরিফিকেশন সম্পন্ন করলে টাকা সেন্ড হয়ে যাবে।
আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন ট্যাপট্যাপ সেন্ড একাউন্ট খোলার নিয়ম এবং ট্যাপট্যাপ সেন্ড একাউন্ট ব্যবহার করে রেমিট্যান্স পাঠানোর নিয়ম সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।

