যে একটি ভুলে ৪ টাকা ইউনিট ১০ টাকা কাটতে পারে 

নিউজ ডেস্ক বঙ্গভাষা: ডিজিটাল বাংলাদেশ রূপান্তর হওয়ার সাথে সাথেই বিভিন্ন দিক থেকে এর পরিবর্তন লক্ষ্য করা যায়। সাম্প্রতিক সময়ে প্রিপেইড মিটারের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে শহর অঞ্চলে এর ব্যবহার অত্যাধিক হারে বেড়েছে। অন্যদিকে বেড়েছে এর হয়রানি। মাত্র একটি ভুলে ৪ টাকা ইউনিট হয়ে যেতে পারে ১০ থেকে ১২ টাকা।

প্রিপেইড মিটারের সিস্টেম অনেকটা মোবাইলের মতো। মোবাইলে যেভাবে টাকা থাকলে কথা বলা যায়। ‌ ঠিক একই ভাবে প্রিপেইড মিটারে টাকা থাকলে আপনি এটি ব্যবহার করতে পারবেন। অন্যথায় সাথে সাথে আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে। তবে আপনি চাইলে জরুরী মুহূর্তে ইমারজেন্সি লোন নিয়ে বিদ্যুৎ ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

যদি কখনো মনে হয় আপনার প্রিপেইড মিটার অপ্রত্যাশিতভাবে অতিরিক্ত টাকা কাটছে বা বিল আসছে। তাহলে যে কয়েকটি কাজ করতে পারেন সেগুলো হলো:

প্রথমে প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করুন। তারপর কিছু সময়ের জন্য ঘরের সকল ইলেকট্রনিক্স ডিভাইস বা যন্ত্রপাতি বন্ধ রাখুন বা সংযোগ বিচ্ছিন্ন করুন। যেমন টিভি, ফ্রিজ, পাখা, লাইট ইত্যাদি।

এবার ২০ থেকে ৩০ মিনিট পর আপনার মিটারের ব্যালেন্স চেক করুন। দেখুন মিটারের ব্যালেন্স আগের মতই আছে কিনা, যদি দেখেন ব্যালেন্স কমে গেছে বা কেটে নেওয়া হয়েছে। তাহলে বুঝতে হবে মিটারে যান্ত্রিক কোন ত্রুটি আছে।

সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে আপনার সমস্যার কথা জানান। যদি সমস্যার সমাধান না হয়। সেক্ষেত্রে আপনার প্রিপেইড মিটারটি পরিবর্তন করে নিতে হবে। অন্যথায় মাসের পর মাস বা বছর পর বছর আপনাকে অতিরিক্ত বিদ্যুৎ খরচ গুনতে হবে।

যদি দেখেন আপনার প্রিপেইড মিটার যান্ত্রিকভাবে ঠিক আছে। কিন্তু তারপরেও অতিরিক্ত বিল আসছে তাহলে কয়েকটি কোড ব্যবহার করে সমস্যা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। প্রথমে আপনাকে জানতে হবে আপনার কত ইউনিট আছে এবং ইউনিট প্রতি কত টাকা কাটা হচ্ছে। মিটার কত কিলোওয়াটের ইত্যাদি।

যদি আপনার মিটার ২ কিলোওয়াটের হয় তাহলে কিছুটা কম চার্জ কাটবে। আর যদি ৪ কিলোওয়াট হয় তাহলে কিছুটা বেশি চার্জ কাটা হবে। আবার ৭৫ ইউনিট পর্যন্ত এক রকম সার্চ কাটা হয় এবং ৭৫ ইউনিটের বেশি বা ১৫০ ইউনিটের বেশি হলে অন্যরকম চার্জ করা হয়। তবে প্রতিমাসে ৩০০ ইউনিটের বেশি ব্যবহার করলে আপনার মিটার চার্জ বাণিজ্যিক হারে কাটা হবে।

তাই প্রতিমাসে ৩০০ ইউনিটের বেশি ব্যবহার হলে একাধিক মিটার ব্যবহার করে আপনার মিটারের ইউনিট নিয়ন্ত্রণ করতে পারবেন। যা আপনার বিদ্যুৎ বিল সাশ্রয়ী করবে। নিচে প্রিপেইড মিটার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও কোড সমূহ তুলে ধরা হলো।

প্রিপেইড মিটার ইউজার ম্যানুয়াল PDF

শেখ আব্দুর চৌধুরী ইমন (বঙ্গভাষা)

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading