পুলিশের ওপর হামলার অভিযোগে ব্যাংকে বিড়াল গ্ৰেফতার!

নিউজ ডেস্ক বঙ্গভাষা: পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার হয়েছে ধূসর বর্ণের একটি বিড়াল। এমন ঘটনা ঘটেছে থাইল্যান্ডের ব্যাংককের একটি পুলিশ স্টেশনে। রাস্তা থেকে উদ্ধার করা বিড়ালটির আঁচর এবং কামড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। এমন অভিযোগে গ্রেফতার করা হয় প্রাণীটিকে।

পরে অবশ্য খুঁজে পাওয়া যায় বিড়ালটির আসল মালিককে। তবে পুলিশের ওপর হামলার চরম অভিযোগে গ্ৰেপতার হওয়া বিড়ালটিকে ছাড়াতে মুচলেকা দিতে হয় তাকে।

পথ হারিয়ে ব্যাংককের রাস্তায় ঘুরে বেড়ানো একটি বিড়ালকে উদ্ধার করে একজন পুলিশ কর্মকর্তা। পরে সেটিকে নিজের হেফাজতে রাখতে নিয়ে জান পুলিশ স্টেশনে। কিন্তু সেখানে গিয়ে এক ব্যতিক্রমী আচরণ করে বসে বিড়ালটি। আচমকা আক্রমণ করে বসে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উপর।

এতে আহত হন অন্তত বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। তার এমন ক্ষিপ্ত আচরণে অতিষ্ঠ হয়ে গ্ৰেফতার করা হয় তাকে। পুলিশের উপর হামলার ক্রিমিনাল রেকর্ড রাখতে বিড়ালটির মাগশর্ট তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়।

পোস্টে বলা হয় “অবিলম্বে মালিক এসে বিড়ালটিকে জামিনে ছাড়িয়ে না নিলে জেলা পুড়িয়ে দেওয়া হবে প্রাণীটিকে।” মূহুর্তের মধ্যেই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই বিড়ালটিকে দত্তক নিতে আগ্ৰহ প্রকাশ করেন। তবে এর কিছুক্ষণ পরেই থানায় এসে উপস্থিত হন এর আসল মালিক।

জানা যায় বিড়ালটির নাম ‘নুকট্যাংক’। ইচ্ছে করে পুলিশ কর্মকর্তাদের কামড়ায় নি। বরং ক্ষিদে লাগায় ক্ষিপ্ত হয়ে এমন আক্রমণাত্মক বেপরোয়া আচরণ করে বসে বিড়ালটি। এমন মুচলেকা দিয়ে মালিকের কাছে ফেরত দেওয়া হয় প্রাণীটিকে।

শেখ আব্দুর রব চৌধুরী (ইমন)

বঙ্গভাষা

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading