ভোটার তালিকা, ভোটার স্লিপ অথবা ভোটার সিরিয়াল নম্বর বের করুন খুব সহজে। আপনারা যারা ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ভোট দিতে চাচ্ছেন তারা কিভাবে হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে ভোটার তালিকা ভোটার স্লিপ অথবা ভোটার সিরিয়াল নাম্বার বের করবেন। এবং খুব সহজে আপনার ভোটের কেন্দ্র খুঁজে পাবেন। চলুন দেখে নেওয়া যাক।
অ্যাপের সাহায্যে ভোটার তালিকা বের করার নিয়ম
হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অ্যাপের সাহায্যে ভোটার তালিকা খুঁজে পাওয়ার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে Smart Election Management BD এপ্লিকেশনটি ইন্সটল করুন। তাহলে খুব সহজে ভোটার তালিকা বের করতে পারবেন।
এটি হচ্ছে বাংলাদেশ সরকারের একটি বিশ্বস্ত ও তথ্যবহুল টুলস অ্যাপ্লিকেশন। যেটি নাগরিকদের জাতীয় নির্বাচন বিষয়ক বিভিন্ন তথ্যের আপডেট প্রদান করে থাকে।
অ্যাপ্লিকেশনটি ইন্সটল করার পর ওপেন করুন। তাহলে আপনার সামনে বাংলা ও ইংরেজি ভাষা নির্বাচনের অপশন আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দের ভাষাটি নির্বাচন করুন।
তাহলে আপনার সামনে ‘১৩ তম সংসদ নির্বাচন’ (13th parliamentary election) একটি অপশন আসবে। তার নিচে জাতীয় সংসদ নির্বাচন (national Parliament election) অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে।

এখন আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে নির্বাচনী এলাকা খুঁজে পাওয়ার জন্য ডান পাশের নিচে থেকে 🔎 Find a voting center অপশনে ক্লিক করুন। তারপর ‘আইডি নাম্বার’ ও ‘জন্ম তারিখ’ দেওয়ার অপশনে আপনার তথ্যগুলো দিয়ে নিচে থেকে Search বাটনে ক্লিক করুন।
তাহলে আপনার জাতীয় পরিচয় পত্রের সাথে সম্পর্কিত কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। যেমন:
- ভোটার নম্বর
- সিরিয়াল নম্বর
- ভোটকেন্দ্র
এখন আপনি যদি গুগল ম্যাপ ব্যবহার করে। নির্দিষ্ট ভোটার কেন্দ্রে যেতে চান। তাহলে নিচে থেকে +Direction বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ফোনের Google map চালু হয়ে যাবে এবং আপনাকে GPS এর সাহায্যে আপনার ভোটার কেন্দ্রের সঠিক অবস্থান দেখাবে।

বলা বাহুল্য এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে। অন্যথায় এটি ব্যবহার করতে পারবেন না।
অবশ্যই পড়ুন: মাত্র ১০ মিনিটেই পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৫
বিশেষ দ্রষ্টব্য: এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত তথ্য সমূহ যেমন: ভোটার নম্বর, সিরিয়াল নম্বর, এবং ভোটার কেন্দ্র দেখতে পাবেন। তবে এর সাহায্যে সরাসরি ভোটার তালিকা দেখা সম্ভব নয়।
আশা করি বুঝাতে পেরেছি কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে ভোটার নম্বর, সিরিয়াল নম্বর ও ভোটের কেন্দ্রের তথ্য খুঁজে পাবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে বঙ্গভাষা ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ!

