সহজ কয়েকটি ধাপে দ্রুত পরিবর্তন করুন ওয়াইফাই পাসওয়ার্ড

নিউজ ডেস্ক: ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি একটি বিষয়। কেননা আপনার পাসওয়ার্ড বলে দিবে আপনি কতটা সচেতন। বর্তমান সময়ে অধিকাংশ সাইবার আক্রমণের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে ওয়াইফাই পাসওয়ার্ড।

আপনি যদি নতুন ওয়াইফাই সংযোগ নেওয়ার পর ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড পরিবর্তন না করে ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করেন। অথবা ১২৩ কিংবা ৩২১ এর মত সহজ ও ধারাবাহিক নাম্বার ব্যবহার করেন। তাহলে সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকবে আপনার ব্যক্তিগত তথ্য।

চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজ কয়েকটি ধাপে দ্রুত পরিবর্তন করবেন আপনার ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড। আপনার রাউটারটি যদি TP-Link হয়ে থাকে তাহলে নিচের পদ্ধতিটি আপনার জন্য। তবে “রাউটারের মডেলভেদে সেটিংস কিছুটা ভিন্ন হতে পারে”

TP-link ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমেই আপনার ফোনকে সংশ্লিষ্ট ওয়াইফাই এর সাথে কানেক্ট করুন। তারপর আপনার ফোনে থাকা Chrome অথবা কোন ব্রাউজারে প্রবেশ করুন এবং সার্চবারে 192.168.0.1 লিখে সার্চ করুন।

অথবা চাইলে সার্চ বারে My wifi router লিখেও সরাসরি প্রবেশ করতে পারবেন সংশ্লিষ্ট রাউটারের এডমিন প্যানেলে। তাহলে আপনার সামনে লগইন করার অপশন চলে আসবে।

আপনি যদি প্রথমবার রাউটার পাসওয়ার্ড পরিবর্তন করতে চান। তাহলে ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড (যেমন admin) ব্যবহার করে Log In করুন। এবং বাম পাশের ম্যানুবার থেকে Wireless অপশনে ক্লিক করুন।

তারপর একটু নিচে গেলেই আপনি আপনার Network Name ও Password অপশন দেখতে পাবেন। এখন আপনি চাইলেই আপনার ওয়াইফাই এর নাম ও পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। পছন্দের নাম ও পাসওয়ার্ড দেওয়ার পর নিচে থেকে Save বাটনে ক্লিক করে তথ্য দুটি সংরক্ষণ করুন। এভাবে খুব সহজেই পরিবর্তন করা যাবে ওয়াইফাই পাসওয়ার্ড।

পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন আট সংখ্যার বিভিন্ন ক্যারেক্টার ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করুন। গবেষণায় দেখা গেছে যারা ৮ সংখ্যার বেশি জটিল পাসওয়ার্ড ব্যবহার করে তাদের নিরাপত্তা ঝুঁকি প্রায় দশ শতাংশের কম।

তাই অবশ্যই আপনার পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ছোট হাতের ও বড় হাতের অক্ষর, বিরাম চিহ্ন, #@* ইত্যাদি যুক্ত করে পাসওয়ার্ড তৈরি করুন। উদাহরণস্বরূপ: Ab#92kL!x ইত্যাদি। এমন পাসওয়ার্ড ব্যবহারে আপনি ও আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদে থাকবে। সচেতন থাকুন নিরাপদে থাকুন।

শেখ আব্দুর চৌধুরী (নিউজ ডেস্ক বঙ্গভাষা)

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading