বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রয়েছে বিশ্বের অন্যতম সুরক্ষিত ফোন। যেটি সাধারণ কোনো স্যামসাং কিংবা আইফোন নয়। এটি প্রযুক্তি দুনিয়ার এক আলোচিত ডিভাইস শিরিন ল্যাবস ফিনায়।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে ফোনটি বিশ্বের প্রথম দিকের ব্লকচেইন সিকিউরিটি স্মার্টফোন। শিরিন ল্যাবস ফোনটি তৈরি করেছেন সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান। ২০১৮ সালের মে মাসে ফোনটি মার্কেটে প্রকাশ করা হয়েছে।
ফোনটিতে উচ্চ পর্যায়ের সাইবার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যোগাযোগে এই ধরনের ডিভাইস ব্যবহারে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এই ফোনের সবচেয়ে শক্তি নিরাপত্তা ব্যবস্থা।
সাধারণ এন্ড্রয়েড বা আইওএস এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে শিরিন ল্যাবসের নিজস্ব অপারেটিং সিস্টেম শিরিন ওএস। ফোনটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে ফোনের নেটওয়ার্ক, ব্লুটুথ কিংবা ডাটা সংযোগ সর্বক্ষণিক সক্রিয় থাকে।
ফোনটিতে কোন সন্দেহজনক সফটওয়্যার কিংবা স্পাইওয়ার প্রবেশ করতে চাইলে ফোনটি নিজেই সেটিকে শনাক্ত করতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ফোনটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ফোনটির সাইবার নিরাপত্তা সেন্সর। যেটি ফোনের প্রত্যেকটি কার্যক্রম পরিচালনা করে।
ফোনটির আরোও একটি চমৎকার ফিচার হচ্ছে: ফোনটির স্লাইডিং সেফ স্ক্রীন। ফোনটির পেছনের অংশ স্লাইডিং করার সাথে সাথে একটি নিরাপদ স্ক্রিন অটোমেটিক চালু হয়। যেটি মূলত কিপ্টো ওয়ালেট ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
ফোনটিতে স্লাইডিং স্ক্রিন থাকার কারণে নিরাপদে কিপ্টো কারেন্সি ট্রানজেকশন এবং সঠিক ট্রানজেকশন যাচাই করা যায়। যার ফলে মেলোয়ার বা ফিশিং অ্যাটাক থেকে ফোনটিকে সুরক্ষা নিশ্চিত করে। তাছাড়া ও ফোনটিতে রয়েছে টোকেন কনভার্শন সার্ভিস।
ফোনটির মাধ্যমে বিভিন্ন ধরনের কিপ্টো টোকেন ম্যানেজ করা সম্ভব। এছাড়াও ফোনটির আরোও একটি নিরাপত্তার অন্যতম মাধ্যম হচ্ছে: ফোনটির হার্ডওয়ার সুরক্ষা ব্যবস্থা। ফোনটির উপরের অংশ স্লাইড করার সাথে সাথেই একটি ছোট ডিসপ্লে বেরিয়ে আসে।
এছাড়াও ফোনটির এই অংশ অফ রাখলে সরাসরি মাদারবোর্ড থেকে ফোনের ক্যামেরা এবং মাইক্রোফোন বিচ্ছিন্ন থাকে। যার ফলে কোন হ্যাকার সফটওয়্যারের মাধ্যমে ফোনটিকে হ্যাক কিংবা ব্যবহারকারীর অজান্তে ফোনটির ছবি অথবা কথা শুনতে পারবে না।
একই সঙ্গে ফোনটিতে রয়েছে মাল্টি লেয়ার সিকিউরিটি ব্যবস্থা। যেটি ফোনটির নেটওয়ার্ক অ্যাটাক মেলোয়ার কিংবা হোস্ট অ্যাটাকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা রয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিলিটারি গ্রেড এনক্রিপশন চিপ। যার মাধ্যমে প্রতিটি কল কিংবা মেসেজ থাকে নিরাপদে।

