আপনি হয়তোবা বাংলাদেশি জন্ম ইউটিউবারের সহপ্রতিষ্ঠাতা জাওয়েদ করিমের কথা শুনে থাকবেন। আনুমানিক ২০ বছর আগে তার নিজস্ব “মিট জু” বর্তমানে Jawed নামে youtube চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা প্রায় ৫.৯৫ মিলিয়ান।
তিনি শুধুমাত্র তার ইউটিউব চ্যানেলে একটি মাত্র ভিডিও আপলোড করেন। যেটিতে বর্তমানে প্রায় ৩৮৪ মিলিয়ানের বেশি ভিউজ রয়েছে। তবে পরবর্তীতে youtube প্রতিষ্ঠার পর তার youtube চ্যানেলটি বিক্রয় করে দেন।
ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা জাওয়েদ করিম ১৯৭৯ সালের ২৮ অক্টোবর পূর্ব জার্মানির মার্সেবার্গে জন্মগ্রহণ করেন। তার পিতা নাইমুল করিম ছিলেন বাংলাদেশী এবং মাতা ক্রিস্টিন ছিলেন জার্মানি। তিনি তার শৈশবকাল জার্মানিতে কাটালেও পরবর্তীতে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের পাড়ি জমান এবং সেখানে তার শিক্ষাজীবন শুরু করেন।
তিনি স্টিভ চেন এবং চ্যাড হার্লির সঙ্গে মিলে ২০০৫ সালের ১৪ ফ্রেব্রুয়ারিতে ইউটিউব প্রতিষ্ঠা করেন। মার্কেটে ইউটিউবের দ্রুত জনপ্রিয়তা পেলেও প্ল্যাটফর্মটিতে ট্রাফিক এবং পরিচালনা খরচ ছিল ব্যায়বহুল।
পরবর্তীতে তারা টেক জায়েন্ট গুগলের কাছে মাত্র ১.৬৫ বিলিয়ন ডলারে ইউটিউব অ্যাপসটি বিক্রি করেন দেন। বর্তমানে ইউটিউবের ব্রান্ড মূল্য আনুমানিক ৪০০ বিলিয়ন ডলার। এখন আর জাওয়েদ করিম বেশি একটা সময় পাবলিক লাইমলাইটে থাকেন না।
বর্তমান সময়ে তিনি একজন উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবে ফিলটেক এবং স্ট্যাটাআপ কাজ করছেন। জাওয়েদ করিম ইউটিউবের মতো বড় প্লাটফর্মের প্রতিষ্ঠান হওয়ার সত্বেও বর্তমানে তিনি পাবলিক লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন।

